সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে ‘নির্বোধ’ বলে মস্করা! চাকরি খোয়ালেন গো এয়ার-এর পাইলট

নিছকই প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করেছিলেন। আর তার জেরে এবার নিজের দামি চাকরিটা খোয়ালেন গো এয়ার সংস্থার এক পাইলট। ‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্রুপাত্মক মন্তব্যের জেরেই এই শাস্তির খাড়া নেমে এলো তাঁর ওপর। ‌

ঘটনার শুরু গত বৃহস্পতিবার। মিকি মালিক নিজের ট্যুইটার হ্যন্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী নির্বোধ। আপনারা বলতে পারেন আমি নির্বোধ। কিন্তু আমি তো প্রধানমন্ত্রী নই।” পোস্টটি নিয়ে তরজা শুরু হয়। ভুল বুঝতে পেরে প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইট উড়িয়ে পাল্টা পোস্টে ওই পাইলট লেখেন, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে ট্যুইট করার জন্য ক্ষমাপ্রার্থী। এই ট্যুইটের মতটি একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে আমার সংস্থা গো এয়ারের কোনও সম্পর্ক নেই। যদি কাউকে আহত করে থাকি তবে দুঃখিত।”

নিজের হঠকারিতার জন্য ক্ষমাও চাইলেও শেষ রক্ষা হলো না। তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে ফেলে গো এয়ার। কিন্তু কোনও যুক্তি শোনার‌ই তোয়াক্কা করেনি ওই সংস্থা। তাঁরা শনিবারই ওই কর্মীকে নোটিস ধরিয়ে দেন। 

RELATED Articles