জিএসটি নিয়ে নয়া পদক্ষেপ। নয়া কর লাগু হতে চলেছে ১ অক্টোবর থেকে।

ফের জিএসটি-তে বেশ কিছু নয়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। শিল্পক্ষেত্রগুলোকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন৷

Check out best Bengal Football website

শুক্রবার সন্ধ্যায় গোয়ায় জিএসটি কাউন্সিলের ৩৭ তম বৈঠকের পর জিএসটি নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে যেমন অনেকক্ষেত্রে করের বোঝা হ্রাস করা হয়েছে তেমনি আবার অনেকক্ষেত্রে দ্বিগুন কর চাপানো হয়েছে৷ ১ অক্টোবর থেকে জিএসটি এর এই নয়া নিয়মগুলো লাগু হবে বলে জানা গিয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক জিএসটি বিষয়ক নয়া সিদ্ধান্তগুলো :-

১. পর্যটনে লোক টানতে এবারে হোটেল ভাড়ার ক্ষেত্রে কমিয়ে দেওয়া হলো জিএসটি। এক্ষেত্রে ১৮% এর জিএসটি কমিয়ে যেমন ১২% করা হয়েছে। তেমনি বেশি টাকার হোটেলগুলোতে জিএসটি ২৮% থেকে হ্রাস করে ১৮% করা হয়েছে।

২. হিরে শিল্প মজুরিতেও হ্রাস করা হলো জিএসটি। ৫% থেকে তা কমিয়ে করা হয়েছে ১.৫%।

৩. ওভেন নন-ওভেন পলিথিন, ব্যাগ পলিথিন ব্যাগে ধার্য করা হয়েছে ১২% জিএসটি।

৪. রত্ন এবং অন্যান্য গয়নার
ক্ষেত্রেও জিএসটি ৩% থেকে হ্রাস করে করা হয়েছে ০.২৫%।

৫. ১৫০০ সিসি ডিজেল এবং ১২০০ সিসি পেট্রোল গাড়িগুলোতে ১২% সেস হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৬. আমন্ড মিল্কে ১৮% জিএসটি ধার্য করা হয়েছে এবং আউটডোর ক্যাটারিং এর ক্ষেত্রে জিএসটি ১২% থেকে হ্রাস করে ৫% করা হয়েছে। অপরদিকে শুকনো তেঁতুলের ওপর থেকে জিএসটি পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

৭. কিন্তু যেক্ষেত্রে প্রায় দ্বিগুনের বেশি জিএসটি এবার থেকে গ্রাহকদের গুনতে হবে তা হলো ক্যাফিনেটেড পানীয়র ক্ষেত্রে৷ এই পানীয়র ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে বাড়িয়ে ২৮% যেমন করা হয়েছে, তার ওপর যোগ করা হতে চলেছে ১২% সেস। বলা বাহুল্য ১ অক্টোবর থেকে এই জাতীয় পানীয়ের ক্ষেত্রে বেশ বেশি হারে টাকা গুনতে হবে গ্রাহকদের।

RELATED Articles

Leave a Comment