হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দেশব্যাপী যে যুদ্ধ ঘোষণা হয়েছে, তাতে প্রথম সারিতে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। জীবন বাজী রেখে এই সঙ্কটময় মুহূর্তে লড়াই চালাচ্ছেন তাঁরা। তাই এবার তাঁদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।
খাট্টার জানিয়েছেন, যতদিন এই করোনা-মোকাবিলা চলবে, সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দ্বিগুণ বেতন পাবেন। তিনি আরও জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে যে পুলিশকর্মীরা মোতায়েন হয়েছেন, তাঁদের কারও যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়, তবে ৩০ লক্ষ টাকার বিমা দেওয়া হবে তাঁর পরিবারকে।
এখনও পর্যন্ত হরিয়ানার ১৬৯ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কিছুদিন আগে পাঞ্জাব সরকারও পুলিশ ও সাফাইকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করে। পাঞ্জাবে মৃত ৮ জন।





