মর্মান্তিক! কেদারনাথের পুণ্যার্থীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু অন্তত ৬ জনের

মর্মান্তিক ঘটনা ঘটে গেল কেদারনাথ যাওয়ার পথে। পুণ্যার্থীদের নিয়ে কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। পাহাড়ের ঢালে চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, ফাটা এলাকা থেকে কেদারনাথের পথে রওনা দেন ৬ জন। আজ, মঙ্গলবার রুদ্রপ্রয়াগের কাছে গরুরচটির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই হেলিকপ্টারটি। কেদারনাথ থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল হেলিকপ্টারটি। কপ্টারে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ জন পাইলট।

https://twitter.com/ANI/status/1582262625114546177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1582262625114546177%7Ctwgr%5Ee1c81e5ed4c216c54559a41df0c5b921397414e5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpilgrims-helicopter-met-accident-in-kedarnath-atleast-six-dead%2F

প্রাথমিক অনুমান, আবহাওয়া খারাপ থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, গরুরচটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ওই হেলিকপ্টারে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে সেটি ভেঙে পড়ে। উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গে পাঠানো হয় উদ্ধারকারী দল। পাহাড়ের ঢাল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেন তারা। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।  

প্রসঙ্গত, পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগেও রুদ্রপ্রয়াগের কাছেই হেলিকপ্টার ভেঙে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। সাধারণত সেনাবাহিনীর হেলিকপ্টারই এই পথে ওড়ানো হয়। এই দুর্ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠেছে। কেন ওড়ানোর আগে হেলিকপ্টার পরীক্ষা করা হল না বা কেন যাত্রীবাহী কপ্টারগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না, সেই নিয়েও উঠেছে প্রশ্ন।

RELATED Articles