একটু সস্তায় ভালো বাইক কিনতে চান? এর উপর চান বাইকে পেট্রোলের খরচা কম পড়বে? এবার হিরো আপনার জন্য নিয়ে এলো সবচেয়ে কম দামের টু-হুইলার। ভারতের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা ‘হিরো মোটর কর্প’ এবার কমে বাজেটের ভালো মোটরবাইক আনল তাদের গ্রাহকদের জন্য।
এর মধ্যে সবথেকে সাশ্রয়ী হল হিরো এইচএফ ডিলাক্স। ভারতে এই প্রথম এমন কম দামে এমন মাইলেজ যুক্ত বাইক নিয়ে এলো হিরো। মূলত মাইলেজের জন্যই এই বাইক এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।
এই মোটরসাইকেলের মধ্যে ৯৭.২cc এয়ার কুলড ৮ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৮০০০ Rpm-এ ৮.২৪ Bhp পাওয়ার এবং ৫০০০ Rpm-এ ৮.০৫ Nm পিক টর্ক জেনারেট করে৷ বাইকটির ইঞ্জিনে ট্রান্সমিশন রয়েছে ৪-স্পীড।
তবে এই বাইকের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, এটি এক লিটার পেট্রোলে ৮৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম মূল্য হল ৫২,৭০০ টাকা। Fi-I3S-এর দাম হল ৬৩,৪০০ টাকা। এই বাইকটির ড্রাম ব্রেক, অ্যালয় হুইল মডেলের দাম ৫৩,৭০০ টাকা। এই বাইকের সেলফ-স্টার্ট মডেলটির দাম ৬১,৯০০ টাকা। ব্ল্যাক ভেরিয়েন্ট মডেলের দাম ৬২,৫০০ টাকা।
হিরো এইচএফ ডিলাক্স-এর সামনে রয়েছে একটি টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন। পিছনে রয়েছে একটি টু স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। হিরোর এই বাইকের সামনের চাকায় দেওয়া ১৩০ মিমি ড্রাম ব্রেক এবং পেছনের চাকাতেও রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। ব্রেকিং সিস্টেম CBS অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সঙ্গেই মিলবে।
বর্তমানে পেট্রোলের দাম নিয়ে সকলের মধ্যেই সমস্যা তৈরি হয়েছে। তবে পকেটের কথা মাথায় রেখে যদি বাইক চালাতে হয়, তাহলে হিরোর এই নতুন বাইক আপনার জন্য একেবারে উপযুক্ত।





