হিজাব ইস্যু নিয়ে নয়া মোড়! হিজাব সম্পূর্ণ নিষিদ্ধ করা হল এই রাজ্যে

হিজাব ইস্যু নিয়ে গত কয়েকদিনে বেশ বিতর্ক ছড়িয়েছে। হিজাব নিয়ে প্রথম বিতর্কের ঝড় ওঠে কর্ণাটকে। সেখানে স্কুল-কলেজে হিজাব পরা নিয়ে নানান বিতর্ক শুরু হয়। এমনকি, সেই ঝামেলা পৌঁছয় হাতাহাতিতেও। সেই ঝামেলার আঁচ কেবল কর্ণাটকেই থেমে থাকেনি। এর আঁচ পড়ে গোটা দেশে।

এবার এমন আবহে হিমাচল প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। এই বিষয়ে সেই রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর জানান যে এখন থেকে পড়ুয়াদের নির্ধারিত স্কুলের ইউনিফর্ম পরেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কারণ এটা শৃঙ্খলের প্রশ্ন। এই বিষয়টিকে কোনও ধর্মীয় রঙ দিতে নারাজ সে রাজ্য।

এর আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী হিজাব বিতর্ক নিয়ে নিজের মত পোষণ করেন। তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলা জরুরি। একই সঙ্গে ‘অভিন্ন পোষাক বিধি’র ওপর জোর দেন তিনি। অন্যদিকে পুদুচেরিতেও শিক্ষিকার হিজাব পরে ক্লাসে উপস্থিতি নিয়ে অভিযোগ ওঠায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এক অধিকার্তা।

অন্যদিকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং  শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন স্কুলে পড়ুয়াদের শৃঙ্খলাকে আগ্রাধিকার দেবে রাজ্য সরকার। সেখানে নির্ধারিত পোষাক বিধি মেনে চলতে হবে প্রতিটি ছাত্র ও ছাত্রীকে। তিনি আরও বলেন, হিজাব  স্কুল ইউনিফর্মের অংশ নয়। তাই এটি স্কুলে পরা নিষিদ্ধ হওয়া জরুরি।

RELATED Articles