বিদ্যালয়ের জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল (এনসিইআরটি) গতকাল অর্থাৎ বুধবার ইতিহাসের পাঠ্যপুস্তকগুলির সংশোধন নিয়ে আলোচনার জন্য শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বসে। সেখানেই সিলেবাসে পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে বিতর্ক চলাকালীন, এনসিইআরটি-র প্রাক্তন পরিচালক জেএস রাজপুত এবং ভারতীয় শিক্ষা মন্ডলের (বিএসএম) প্রতিনিধিরা কমিটিকে জানান যে বিদ্যালয়ের বর্তমান ইতিহাসের পাঠ্যপুস্তকগুলি সংস্কৃতি, শৈল্পিক অগ্রগতিতে উপমহাদেশের অবদানের প্রতি ন্যায়বিচার করছে না।
ভারতীয় ইতিহাস হিসেবে সুলতান, মুঘলরা যতটা স্থান পেয়েছে তার ন্যূনতম স্থান পায়নি
চোল, পান্ড্য সহ ভারতীয় শাসকরা। এঁদের ভূমিকার কথা খুব কমই উল্লেখ করা হয়েছে, যার ফলস্বরূপ প্রাচীন ভারতীয় ইতিহাস বিকৃত হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বুধবার, প্যানেল এনসিইআরটি-র প্রাক্তন পরিচালক জেএস রাজপুত এবং এনসিইআরটি-তে প্রফেসর শঙ্কর শরণের বক্তব্য শোনেন। প্রসঙ্গত দুটি সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অধিভুক্ত।
এদিনের বৈঠকে এনসিইআরটি-এর বর্তমান পরিচালক, সিবিএসইর চেয়ারম্যান ও স্কুল শিক্ষাসচিবও উপস্থিত ছিলেন।
গতকালের বৈঠকে প্রধানত ভারতীয় জাতীয় বীরদের সম্পর্কে অঐতিহাসিক ঘটনা ও বিকৃতিগুলি সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা, ভারতীয় ইতিহাসের সমস্ত সময়কালের আনুপাতিক উল্লেখ নিশ্চিত করার বিষয়ে কথা হয়। এবং ভারতীয় ইতিহাসে মহীয়সী নারীদের ভূমিকা তুলে ধরার প্রয়োজনীয়তার বিষয়েও কথা হয়।
শিক্ষাব্যবস্থার সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং প্রবীণ বিজেপি নেতা বিনয় সাহস্রাবুদ্দী গণমাধ্যমকে জানিয়েছেন “সংসদীয় কমিটির প্ল্যাটফর্মে পাঠ্যপুস্তক সংস্কার নিয়ে আলোচনা হওয়ার দুই দশক পেরিয়ে গেছে। আমরা মনে করি যে নতুন জাতীয় শিক্ষানীতি চালু রয়েছে এবং নতুন পাঠ্যক্রমটি লেখা হচ্ছে তা বিবেচনা করে আমাদের মনকে সঠিকভাবে তৈরি করতে হবে”।
প্রতিবেদন অনুসারে , ভারতীয় শিক্ষা মন্ডল জোর দিয়েছে যে ইতিহাসের পাঠ্যপুস্তকগুলি মাথায় রেখেই নতুন রচনা করা উচিত:
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, ও ভাষাগত উৎকর্ষতা সংস্কৃত, পালি, পাকৃৎ-এর আন্তর্জাতিক বিস্তারকে মাথায় রাখতে হবে।
ভারতীয় ভাষাগুলির সঙ্গে সংযোগ স্থাপন।
সামাজিক অন্তর্ভুক্তি।
ভারত এবং এর সাংস্কৃতিক সীমানা।
বৈজ্ঞানিক ও উদ্দেশ্য ভিত্তিতে অন্যান্য সভ্যতার সঙ্গে দেশীয় বৈজ্ঞানের তুলনা।
সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের জন্য ভারতীয় সমাজের বিভিন্ন অংশের ত্যাগের ইতিহাস।
বিশ্বের অন্যান্য দেশে ভারতীয় সভ্যতার প্রমাণ
একই সঙ্গে তাঁরা ভারতীয় পাঠ্যপুস্তকের উপর মার্কসবাদী ঐতিহাসিকদের প্রভাব সংশোধন করারও প্রয়োজন রয়েছে বলে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।