Covid Test at Home: বাড়িতে বসেই করুন কোভিড টেস্ট!পেয়ে যান নিশ্চিন্ত রেজাল্ট

দেশে আবার লেগেছে করোনাভাইরাস এর ঢেউ। তৃতীয় পর্যায়ে চলছে করোনা সংক্রমণ। তবে এবারের করোনা ততটা তীব্র নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে প্রতিটা ঘরে প্রায় করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় সকলের সাধ্য নেই কোভিড টেস্ট করানোর কোন ল্যাব থেকে। তাই এবার আপনি ঘরে বসেই মাত্র আড়াইশো টাকার বিনিময়ে করে ফেলতে পারেন করোনা টেস্ট।

এর জন্য আপনাকে কিনতে হবে একটি কোভিড অ্যান্টিজেন টেস্ট কিট। অনলাইনে বা পাড়ার ওষুধের দোকানে আড়াইশো টাকার বিনিময়ে এই কিট কিনতে পাওয়া যায়।মূলত তিন রকম পদ্ধতিতে কোভিড পরীক্ষা হচ্ছে। আরটি পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় চিহ্নিত করা হয় ভাইরাসের দেহের প্রোটিন। আর এই টেস্টটিই আপনি বাড়িতে বসেই করতে পারবেন।

Covid Test at Home: বাড়িতে বসেই করুন কোভিড টেস্ট!পেয়ে যান নিশ্চিন্ত রেজাল্ট

পরীক্ষা শুরুর আগে আপনি ভালো করে নিজের হাত স্যানিটাইজ করে নেবেন। এরপর প্যাকেট খুলে এক এক করে পরীক্ষার জিনিস বার করবেন। প্যাকেটে থাকবে একটি তরল পূর্ণ টিউব, একটি নমুনা সংগ্রহের কাঠি, ব্যবহারের নিয়মাবলী, একটি পরীক্ষার কার্ড ও আবর্জনা ফেলার ব্যাগ।

এবার যার পরীক্ষা করবেন তার নাকে অথবা নিজের পরীক্ষা করতে চাইলে নিজের দুই নাকের ছিদ্রে এই নমুনা সংগ্রহের কাঠি দিয়ে ভালো করে পাঁচ ছয়বার ঘোরাবেন।এরপর তরল পূর্ণ ছোট্ট টিউবটি পাঁচ-ছয়বার ঝাঁকিয়ে নিয়ে তার মধ্যে নমুনাসহ কাঠিটি ভালো করে দিয়ে প্রায় 10 বার মত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন।কাঠিটির অতিরিক্ত অংশ ভেঙে নমুনা সংগ্রহের অংশটি সহই আটকে দিন টিউবের ছিপি।

ছোট্ট কয়েকটি টোকা দেওয়ার পর, টিউবে চাপ দিয়ে দুই ফোঁটা তরল পরীক্ষার কার্ডের নির্দিষ্ট ছিদ্রে ফেলুন।ঘড়ি দেখে ১৫ মিনিটের মাথায় দেখুন কার্ডে কটি দাগ দেখা যাচ্ছে।যদি শুধু সি দাগটি দেখা যায় তা হলে পরীক্ষার ফল নেগেটিভ, কিন্তু সি ও টি দুটি দাগ দেখা গেলে বুঝতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড আক্রান্ত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles