করোনা ত্রাসের আবহে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরবানে মন্তব্য করেন গোটা বিশ্ব করোনাভাইরাসকে প্রতিহত করতে তৎপর। ভারত বিশ্বের দেশগুলির পাশে দাঁড়াতে ওষুধ পাঠাচ্ছে। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। তাঁরা তাদের কুকীর্তি কমাচ্ছে না।
সন্ত্রাসবাদের সঙ্গে যে দেশটার নাম সমার্থক তারা সীমা পার করে সন্ত্রাসবাদ এক্সপোর্ট করতেই ব্যস্ত। সেনা প্রধান দুই দিনের জম্মু কাশ্মীর সফরে গেছিলেন। সফরের দ্বিতীয় দিন মানে আজ তিনি বিভিন্ন সৈন্য প্রতিস্থানের সফরে গিয়ে সেনা বাহিনীর মনোবল বাড়ান। এর আগে উনি বৃহস্পতিবার কাশ্মীর পৌঁছে সুরক্ষা ব্যবস্থার সমীক্ষা করেন। সেনাপ্রধান বলেন, কাশ্মীরে উন্নয়ন, শান্তি আর সমৃদ্ধির নতুন যুগের সূচনা হয়েছে। উপত্যকায় যেকোনও উপায়ই শান্তি ব্যবস্থা বজায় রাখতে হবে। সেনা প্রধানকে এলওসিতে সুরক্ষা ব্যবস্থা আর পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের ব্যাপারেও অবগত করানো হয়।





