ভুয়ো খবর ছড়ানোর জের! রাজদীপ সারদেশাইকে অফ এয়ার করলো ইন্ডিয়া টুডে! কাটা হল এক মাসের মাইনে

খবরের সত্যতা যাচাই না করেই সোশ্যাল সাইটে ভুয়া খবর পোস্ট করেন ইন্ডিয়া টুডে’র মতো নামী  সংবাদ মাধ্যমের দামি সংবাদিক রাজদীপ সারদেশাই।

প্রসঙ্গত উল্লেখ্য, গণতন্ত্র দিবসে দেশের রাজধানী দিল্লীতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসাত্মক রূপ ধারণ করে। পরিস্থিতির এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে প্রায় ৩৯৪ জন পুলিশকর্মী আহত হন এই ঘটনায়। আন্দোলনকারীদের হাতে আক্রান্ত হতে হয় মিডিয়া কর্মীদেরও।

পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত হন কৃষকরাও। তবে এরই মধ্যে সবচেয়ে মর্মান্তিক খবর একজন কৃষকের মৃত্যু। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই কৃষকের ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সামনে পুলিশের গার্ডরেলে ধাক্কা খেয়ে উল্টে যায়। গতি অত্যন্ত তীব্র থাকার কারণে কৃষক ট্রাক্টর এর ভারসাম্য হারিয়ে ফেলে ও উল্টে যায়। আর এতেই মৃত্যু হয় ওই কৃষকের।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দিন বিভিন্ন রকমের ভুয়ো খবর ছড়াতে থাকে। আর এর নেপথ্যে ছিলেন ইন্ডিয়া টুডের বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারাদেশাই। উনিই প্রথম টুইট করে দাবি করেন যে পুলিশের গুলিতে কৃষক মারা গেছেন।

তবে ভুয়ো খবরের পোল খুলে যেতেই নিজেকে নিরপেক্ষ সাংবাদিক বলে দাবি করা রাজদীপ সারদেশাই সঙ্গে সঙ্গে টুইট ডিলিট করে দেন। রাজদীপ জাতীয় পতাকায় মোড়া মৃতকের লাশের ছবি টুইট করে লিখেন যে কৃষক পুলিশের গুলিতে মারা গেছেন। এই ধরণের অসত্য খবর পরিবেশন করায় লোকজন সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করেন এবং রাজদীপকে প্রজাতন্ত্র দিবসের দিন পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন।

সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই কাণ্ডের জেরে ইন্ডিয়া টুডের ম্যানেজমেন্ট রাজদীপ সারদেশাইকে অফ এয়ার করে দিয়েছে। অর্থাৎ এবার থেকে রাজদীপ সারদেশাইকে টিভিতে দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ ওঁর খবর ব্রডকাস্টিং করা হবে না। এছাড়াও শোনা যাচ্ছে বরিষ্ঠ এই সাংবাদিকের ১ মাসের মাইনে অবধি কেটে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের জেরেই ওঁর উপর ইন্ডিয়া টুডে ম্যানেজমেন্ট এই পদক্ষেপ নিয়েছে।

আরও অন্যান্য খবর