বারবার ভারত – পাক সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। সেপ্টেম্বর মাসে এই নিয়ে বেশ অনেকবারই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল পাক সেনারা৷
Check out best Bengal Football website
গত ১১ সেপ্টেম্বরও একই ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের হাজিপুর সেক্টরে। সেখানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। কোনো উস্কানি ছাড়াই পাক সেনাদের এই হামলার কড়া জবাব দেন ভারতীয় সেনারা৷ আর ভারতীয় সেনার সেই জবাবী হামলাতেই নিহত হয় দুই পাক সেনা৷ এরপর একপ্রকার প্রায় বাধ্য হয়েই পাক সেনার তরফে সাদা পতাকা অর্থাৎ আত্মসমর্পণের বার্তা দিয়ে হাজিপুর সেক্টর থেকে উদ্ধার করা হয় নিহত দুই পাক সেনার দেহ।
যদিও এসবের পরও টনক নড়েনি পাকিস্তানের। ফের তারা আজ সকালে জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলার মেন্ধার সেক্টরে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে। তবে এর জবাবও ভারতীয় সেনা বেশ কড়া ভাবে দিয়েছে বলে সূত্রের খবর৷





