দেশজুড়ে কৃষক আন্দোলনের মধ্যেই গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তীব্র সমালোচনায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
উক্ত পরিস্থিতিতে হাতিয়ার করে দেশজুড়ে মোদী বিরোধী হাওয়া তুলতে সেই সোশ্যাল মিডিয়াকেই বাছলেন রাহুল। দেশে হিংসা, ক্রমবর্ধমান দুর্নীতি ও অরাজকতা ঠেকাতে ‘অহিংস’ পন্থায় দিলেন যুদ্ধের ডাক।
প্রসঙ্গত উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করে বার্তা দিতে দেখা যায় রাহুলকে। যদিও এদিন রাহুলের মূল লক্ষ্য ছিল দেশের যুবসমাজ। টুইটারে ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমে যোগ দেওয়ারও আহ্বান জানাতে দেখা যায় রাহুল গান্ধীকে। এমনকী #JoinCongressSocialMedia হ্যাশট্যাগও ব্যবহার করেন সোনিয়া পুত্র। একইসঙ্গে এই নামেই চালু করেন একটি নতুন ওয়েবসাইট। কংগ্রেসের হয়ে স্বেচ্ছাসেবক নিয়োগের আশায় এই ওয়েবসাইটটি চালু করেন তিনি। প্রক্রিয়াটির অংশ হিসাবে, সংশ্লিষ্ট প্রার্থীদের নাম, ইমেল ঠিকানা এবং ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলা হয়। আর এবার সেই সমস্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন l
This is not an army of hatred,
this is not an army of violence,
this is an army of truth,
this is an army that will defend the idea of India.
– Shri @RahulGandhiCome be a Congress Social Media Warrior.#JoinCongressSocialMediahttps://t.co/cmxsDrNNB7 pic.twitter.com/wrlSU2dxxJ
— Congress (@INCIndia) February 8, 2021
কংগ্রেসের প্রাক্তন রাষ্ট্রপতি রাহুল গান্ধী একটি নতুন ওয়েবসাইট চালু করেছিলেন যাতে লোকদের দলের হয়ে কাজ করার জন্য স্বেচ্ছাসেবকদের নিয়োগের আশায় লোকেরা ‘কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় যোগ দিতে’ বলেছিলেন। প্রক্রিয়াটির অংশ হিসাবে, সংশ্লিষ্ট প্রার্থীদের নাম, ইমেল ঠিকানা এবং ফোন নম্বরগুলির মতো ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলা হয়। আর এবার সেই সমস্ত ব্যক্তিগত তথ্যই প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বেশ কয়েকটি স্ক্রিনশটকে “প্রমাণ” হিসাবে দেখিয়ে@RSGovin নামে এক প্রযুক্তিবিদ টুইটারে জানিয়েছে “এই ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সম্পূর্ণ ডেটা ডাউনলোড করা খুবই সহজ এবং সম্ভব। “
While the Congi IT Cell backed self-proclaimed ‘hacker’ is busy in faking some raw headers/requests/responses as ‘hack’, here I expose a real vulnerability & private data leak in the @INCIndia‘s Social Media Warriors Official Website https://t.co/pQO0gCZZ32!
[Thread] https://t.co/20088wZ8jJ
— RS (@rsgovin) February 13, 2021
তিনি আরও জানিয়েছেন রাহুল গান্ধীর এই ওয়েবসাইটটিতে এতটাই সুরক্ষাকে ফাঁকি দেওয়া হয়েছে যে হ্যাকারের পক্ষে ওয়েবসাইটে নথিভুক্ত যে কোনও ব্যক্তির নাম-ঠিকানা বৈবাহিক অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি এবং ফোন নম্বর পাওয়া খুব সহজ।
We’re all aware that @INCIndia has launched a mega campaign of recruiting “5 Lakh Social Media Warriors”, lately.
The registrations are also on, at https://t.co/pQO0gCZZ32.
The registration form seeks info like Name, Address, Mobile No, Twitter/FB a/c handles, Email, etc. pic.twitter.com/buSvOlO2uc
— RS (@rsgovin) February 13, 2021
অর্থাৎ দলকে শক্ত করতে গিয়ে একপ্রকার দলের সদস্যদের বিপদের মুখে ঠেলে দিলেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা, কেরল সহ ইতিমধ্যে পাঁচ রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। ২০১৪র লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে একাধিক নির্বাচনে বড়সড় সাফল্যের মুখ দেখেছে বিজেপি। এমতাবস্থায় দলীয় সঙ্কটের কথা বুঝেই নতুন প্রস্তুতি শুরু করতে সে ছিল কংগ্রেস, এমনটাই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর সেই ভাবনা থেকেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমে যুক্ত হওয়ার জন্য যুবসমাজের কাছে নতুন করে আহ্বান করেন রাহুল গান্ধী।





