আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল, বিস্তারিত জানতে পড়ে নিন এখনই

তৃতীয় লকডাউন শেষ হওয়ার আগেই এবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।করোনার প্রকোপ রুখতে সমস্ত গণপরিবহন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার মানুষের জীবনকে স্বাভাবিক করতে এবার ধাপে ধাপে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল।

এবার হাওড়া থেকে নয়া দিল্লি এবং নয়া দিল্লি থেকে হাওড়া অবধি প্রতিদিন ট্রেন চলবে। আগামিকাল হাওড়া থেকে রওনা দেবে নয়াদিল্লিতে। তবে এই যাত্রা পথের মাঝে আসানসোল, ধানবাদ, পরশনাথ, গয়া, দিন দয়াল উপ্যাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল স্টপেজ দেওয়া হবে।

এ ক্ষেত্রে ৭ দিনের অগ্রিম টিকিট কাটা যাবে। সাধারণ ট্রেন বা রাজধানীর মত ভাড়া হবে এই ট্রেনগুলির। কোনও ওয়েটিং লিষ্ট টিকিট থাকবে না।

সাধারণ দিনগুলিতে একটি ট্রেনে যত যাত্রী যাত্রা করে থাকেন ততজন যাত্রীই থাকবেন, তবে ট্রেনে কোনও রান্না করা খাবার বিক্রি হবে না। অবশ্য কিছু শুকনো খাবার আইআরসিটিসির তরফে বিক্রি করবে।

সংক্রমন এড়াতে কোনও চাদর বা বিছানা দেওয়া হবে না। ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে টিকিট বাতিল করা যাবে। তবে সেক্ষেত্রে প্রদত্ত টিকিটের ৫০ শতাংশই ফেরত পাওয়া যাবে।

RELATED Articles

Leave a Comment