সংক্রমন রুখতে রেমডেসিভির এবং টোসিলিজুম্যাবের প্রয়োগে সতর্কতা জারি করল স্বাস্থ্যমন্ত্রক

ভারতে ধীরে ধীরে প্রকট হচ্ছে করোনার প্রাদুর্ভাব। নিত্য দিন কেউ না কেউ সংক্রামিত হয়েই চলেছেন। যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিতে করোনার চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার শুরু হয়েছে। তবে করোনার চিকিৎসায় এই ওষুধের প্রয়োগের বিষয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় রেমডেসিভির (Remdesivir) আর টোসিলিজুম্যাবের (Tocilizumab) প্রয়োগে সতর্ক থাকতে। কারণ এতে উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি! এর ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার এবং কিডনি। তাই এ বিষয়ে এই দু’টি ওষুধ সম্পর্কিত পরীক্ষলব্ধ তথ্য মনে করিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

রেমডেসিভিরের ক্লিনিক্যাল ট্রায়ালের সামগ্রিক ফলাফল এখন এসে গেছে কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তরের হাতে। সেই রিপোর্টের ভিত্তিতেই রেমডেসিভিরের (Remdesivir) বিষয়ে সতর্ক করতে জানানো হয়েছে, মাঝারি বা মৃদু উপস্বর্গযুক্ত করোনা আক্রান্তের চিকিৎসার সময়কাল কমাতে বা আক্রান্তকে দ্রুত সুস্থ করতে এই ওষুধ সহায়ক। আবার, আশঙ্কাজনক করোনা রোগীদের মৃত্যুর হার কমাতেও টোসিলিজুম্যাব খুবই উপকারী। (Tocilizumab)। তাই করোনা চিকিৎসায় নির্বিচারে সমস্ত আক্রান্তের ক্ষেত্রেই এই দু’টি ওষুধ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।

স্বাস্থ্যমন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের প্রায় ৮০ শতাংশই সামান্য বা মাঝারি উপস্বর্গে সংক্রামিত। তাই ওই সমস্ত রোগীর ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) প্রয়োগেরই পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও অন্যান্য খবর