এবারে আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা৷ হাতে এলো ভয়ঙ্কর সাবমেরিন।

এবারে আরও শক্তিশালী হয়ে উঠলো ভারতীয় নৌসেনা। হাতে এলো স্করপিন ক্লাসের ভয়ঙ্কর সাবমেরিন৷ আজ শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর হাত ধরে এই ভয়ঙ্কর সাবমেরিনটি যোগ দিলো ভারতীয় নৌসেনায়৷ এই ভারতীয় সেনার হাতে থাকা স্করপিন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন। নাম আইএনএস খান্ডেরি৷

গত ২০১৭ সালে ভারতীয় নৌসেনার হাতে স্করপিন ক্লাসের প্রথম সাবমেরিনটি আসে যার নাম আইএনএস কালভারি৷ এরপর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর স্করপিন ক্লাবের দ্বিতীয় এই সাবমেরিনটি ভারতীয় নৌসেনার হাতে তুলে দেয় মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। এরফলে ভারতের হাতে এলো দুটি স্করপিন ক্লাসের ভয়ঙ্কর অত্যাধুনিক সাবমেরিন।

কি কি রয়েছে এই বিশেষ সাবমেরিনটিতে? ৬৭.৫ মিটার লম্বা এবং ১৭৭৫ টনের এই সাবমেরিনটি একটানা ৫০ দিন সমুদ্রে ৩৫০ মিটার গভীরতায় ডুবে থাকতে সক্ষম। এটির ইঞ্জিন চলে ডিজেল এবং ৩৫০ টি ব্যাটারির সাহায্যে। এই সাবমেরিনটির নকশা তৈরী করেছে ফরাসি সংস্থা ন্যাভাল গ্রুপ। সাবমেরিনটে থাকতে পারবেন ৮ জন নৌসেনা অফিসার এবং ৩৫ জন নাবিক। সাবমেরিনটি সজ্জিত রয়েছে ১৮ SUT টর্পেডো দ্বারা । রয়েছে ৩০ টি অ্যান্টিশিপ মাইনও। সবমিলিয়ে এই অত্যাধুনিক সাবমেরিনকে ভয়ঙ্কর আখ্যা দেওয়াই যায়, যা সহজেই শত্রু পক্ষের ঘুম কেড়ে নিতে সক্ষম৷

RELATED Articles

Leave a Comment