কিছুদিন আগেই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল, যেখানে লেখা ছিল “শীঘ্রই আসছি। ইনশাল্লাহ!” এই পোস্টারটি প্রকাশের পর থেকেই জঙ্গি নাশকতার আশঙ্কায় বার্তি সতর্কতা জারি হয় বাংলাদেশ এবং ভারতের কিছু রাজ্যে৷ শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর এমনিতেই জঙ্গি হানার আশঙ্কায় ভুগছে ভারত এবং বাংলাদেশ, এরপর ইসলামিক স্টেটের সক্রিয়তায় সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে৷ এবারে প্রকাশ্যে এক বিবৃতি দিয়ে ভারত এবং বাংলাদেশে হামলার হুমকি দিল ইসলামিক স্টেটের জঙ্গি সংগঠন৷





