ব্রিজের মাথায় চড়ে বসলেন রজনীকান্ত। ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ হলে তবেই নীচে নামবেন৷

অবাক কান্ড!! এবারে ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগের দাবী জানিয়ে সোজা ব্রিজের মাথায় চড়ে বসলেন রজনীকান্ত। তাঁর বক্তব্য একটিই, বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ না হওয়া পর্যন্ত তিনি কিছুতেই নীচে নামবেননা। ঘটনারি ঘটেছে উত্তরপ্রদেশের মন্ডারে।

Check out best Bengal Football website

গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের ল্যান্ড করার কথা ছিল চন্দ্রপৃরষ্ঠে৷ কিন্তু অবতরণের কিছু আগেই হঠাৎ ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রম ল্যান্ডারের৷ এরপর থেকেই ইসরোর তরফে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বিক্রমের সঙ্গে যোগাযোগ করার। এই কাজে হাত লাগিয়েছে নাসাও৷ নাসা-ও তাদের তাদের প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিক্রমের সঙ্গে। আগামী ২১ তারিখ পর্যন্ত আর হাতে সময় আছে ইসরোর বিজ্ঞানীদের। কারণ এরপরই চাঁদের সেই অংশে শুরু হয়ে যাবে রাত। আর বিক্রমের সোলার প্যানেল সূর্য না পেলে অকেজো হয়ে পরবে সঙ্গে অকেজো হয়ে পরবে বিক্রমও৷ ফলে আর যোগাযোগ সম্ভবই হবেনা বিক্রমের সঙ্গে৷

আর এই বিক্রমের সঙ্গেই ইসরোর যোগাযোগে দাবী জানিয়ে সোমবার রাতে একটি উঁচু ব্রিজের মাথায় উঠে বসেন উত্তরপ্রদেশের রজনীকান্ত। নীচে থাকা জনতার উদ্দেশ্যে একটি চিঠি ঢিল দিয়ে তিনি জানান যে ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ না হলে তিনি নীচে নামবেননা। দমকল কর্মীরা এসেও তাকে নীচে নামাতে পারেননি। এমনকি শেষ পাওয়া খবর অনুযায়ী আজ সকাল অবধিও ব্রিজের মাথা থেকে নীচে নামেননি উত্তরপ্রদেশের রজনীকান্ত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর