গুজরাত, বিহারের পর এবার পালা বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশার, জগন্নাথধামে নিষিদ্ধ হতে চলেছে ম’দ, শুরু বড় জল্পনা

Liquor might be banned in Odisha: এর আগে গুজরাত, বিহারে ঘটেছে এমন ঘটনা। এবার ওড়িশাতেও নিষিদ্ধ হতে চলেছে মদ (Liquor might be banned in Odisha)। বিজেপি মন্ত্রীর মন্তব্যে এমনটাই জল্পনা তৈরি হল। ওই মন্ত্রীর কথায়, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির নেতৃত্বাধীন সরকার রাজ্যকে মদমুক্ত করতে চাইছে। ফলে মদ নিষিদ্ধ হওয়ার জল্পনা আরও বাড়ল বাংলার প্রতিবেশী রাজ্যে।

গতকাল, বুধবার মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওড়িশার সামাজিক সুরক্ষা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী নিত্যানন্দ গোন্ড সাংবাদিকদের বলেন, “রাজস্ব ক্ষতি হতে পারে এই ভয়ে রাজ্য মদ বিক্রিকে উৎসাহিত করতে পারে না। মদ্যপানে আসক্তির কারণে সমাজ কলুষিত হচ্ছে” (Liquor might be banned in Odisha)

মন্ত্রীর কথায়, “মদ্যপানের নেশা জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এতে বিপর্যয় ডেকে আনছে। আমাদের সরকার ওড়িশাকে মদমুক্ত করার দিকে নজর দেবে এবং মাদকদ্রব্যের ব্যবহারকে নিরুৎসাহিত করবে। রাজ্যে মাদকের ব্যবহার কমাতে পদক্ষেপ করা হবে। আমরা আবগারি ও অন্যান্য দফতরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে তা প্রয়োগ করব” (Liquor might be banned in Odisha)

১৯৫৬ সালে ওড়িশার তরফে নিষিদ্ধকরণ আইন প্রণয়ন করা হয় যা ১৯৫৭ সালে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়া হয়। রাজ্যে মদ, মাদকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রি ও সেবনের উপর নিষেধাজ্ঞা জারি করার কারণেই এই আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেই আইন এখনও পর্যন্ত প্রয়োগ করা হয়নি।   

প্রসঙ্গত, ২০১৩ সালে ওড়িশা নিষিদ্ধকরণ আইন, ১৯৫৬ প্রয়োগের জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল (Liquor might be banned in Odisha)। কিন্তু ২০২২ সালে ওড়িশা আদালত সেই মামলা খারিজ করে দেয়। সেই সময় তৎকালীন নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন সরকার একটি হলফনামায় জানায়, “ওড়িশা নিষিদ্ধকরণ আইন, ১৯৫৬ বাস্তবায়নের কোনও প্রস্তাব নেই”।

সরকারের যুক্তি ছিল, মদ উৎপাদন ও বিক্রি বন্ধ করে নাগরিকদের মদ থেকে দূরে রাখার উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। এমনটা করলে ফল হবে বিপরীত। সরকারের মতে, মদের উপর নিষেধাজ্ঞা  জারি করলে অবৈধ মদের বিস্তার, নিষিদ্ধ মাদকের ব্যবহার বৃদ্ধি ও নানান অনাকাঙ্খিত পরিণতি ঘটতে পারে। তবে এবার ওড়িশার নয়া সরকার সে রাজ্যে মদ নিষিদ্ধ করার জল্পনাকেই উস্কে দিল (Liquor might be banned in Odisha)

RELATED Articles