রক্তাক্ত ভূস্বর্গ, ফের এনকাউন্টারে কুলাগামে সেনাদের হাতে খতম ৪ জঙ্গি

দেশজোড়া লকডাউনের মধ্যেও আবারও রক্তাক্ত হলো ভূস্বর্গ। সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রান হারালো ৪ জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামের গুড্ডার এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে শেষ হয়ে যায় ৪ জঙ্গি।

উল্লেখ্য, এর আগে শনিবারও পুলওয়ামা জেলার অবন্তীপোরার গোরিপোরা এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার শুরু হয়। তখন‌ও সেনার গুলিতে খতম হয় ২ জন জঙ্গি। সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ একযোগে এই অপারেশনে নেমেছিল।

এইবার‌ও গোপনসূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, ৫৫ রাষ্ট্রীয় পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী। সেখানেই সেনাদের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এই গুলি চালাচালিতেই শেষ হয় ৪ জঙ্গি।

RELATED Articles

Leave a Comment