আর এবার এই সাংবাদিকদের হয়েই মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সাংবাদিকরা কঠিন পরিস্থিতিতেও লড়াই করছেন। লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত তাঁরা কাজ করে চলেছেন। তাই তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে ধরা উচিৎ। বুধবার এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদের মতোই তাঁরাও করোনার বিরুদ্ধে লড়াই করছেন। প্রতিনিয়ত কঠিন পরিস্থিতিতেও বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে। এছাড়া কাজের ধরনের কারণে সাংবাদিককে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয়। ভিড় স্থানেও বাধ্য হয়ে যেতে হয়।এই দিকগুলি মাথায় রেখেই তাঁদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি করেছেন তিনি।





