নির্বাচনের আগে করোনা আক্রান্ত হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা, আপাতত ভর্তি হাসপাতালে

চলতি মাসের ১৯ তারিখ রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ পর্ব। কিন্তু তার আগেই বিপাকে পড়লেন নির্বাচনের প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসত্যাগী নেতা এখন বিজেপি পক্ষে চলে এসেছেন। কিন্তু ভোটের আগেই তিনি করোনায় আক্রান্ত হলেন।

শুধু জ্যোতিরাদিত্যই নন তাঁর মা মাধরী রাজে সিন্ধিয়ার শরীরেও করোনার অস্বিত্ব ধরা পড়ল। আপাতত দুজনেই ভর্তি রয়েছেন দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে।

করোনা উপসর্গ নিয়ে গত ৪ দিন ধরে ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিরাদিত্য ও তাঁর মা। তাঁর গলায় ব্যথা ও অল্প জ্বর রয়েছে। হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। জ্যোতিরাদিত্যের মা মাধবী দেবীর কোনও উপসর্গ না থাকলেও তাঁরও করোনা টেস্ট পজিটিভ এসেছে।

দিল্লির অনেক ভিআইপি-ই এখন অসুস্থ। রবিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর জ্বর, গলায় ব্যথা। আজ তাঁর করোনা পরীক্ষা হয়েছে। গত রবিবার থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। নির্বাচনের আগে করোনার হানা দিল্লির রাজনৈতিক মহলে। এনিয়ে চিন্তিত দল। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের মধ্যেও করোনার উপসর্গ পাওয়া গেছে। তাঁকে ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার রাজ্যসভার নির্বাচনে লড়ছেন বিজেপি শিবির থেকে প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজনৈতিক মহলের মতামত রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে এনে মন্ত্রী করবে বিজেপি।

RELATED Articles

Leave a Comment