জ্যোতিরাদিত্যের গাড়ি আক্রান্ত ভোপালে, হামলাকারীদের শাস্তি চাই : শিবরাজ সিং চহ্বন

সদ্য বিজেপিতে যোগ দেওয়া মধ্যপ্রদেশের রাজনৈতিক নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শুক্রবার দিল্লি থেকে ভোপালে ফিরে আসেন। ভোপালে ফিরে আসার পরেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বণ। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে, “এই ঘটনা থেকে বোঝা যায়, রাজ্যে এখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে এমন একটা সরকার রয়েছে যার সংখ্যা গরিষ্ঠতা নেই। সেই সরকারই বিরোধীদের ওপরে আক্রমণ চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি সিন্ধিয়ার ওপরে আক্রমণের তীব্র নিন্দা করছি। পুলিশ ও সরকারের কাছে আমার আবেদন, যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।” তাঁর মতে, “রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।” দোষীদের যাতে কড়া শাস্তি দেওয়া হয়, সে ব্যাপারেও দাবি জানিয়েছেন তিনি।

আজ, শনিবার ভোপালের শ্যামলা হিল থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, সিন্ধিয়ার ওপরে আক্রমণে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সিন্ধিয়া পদত্যাগ করার পরেই মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন রাজ্যপাল যদি সেই সমস্ত পদত্যাগপত্র গ্রহণ করেন, তাহলে কংগ্রেস যে আসন্ন রাজ্যসভার ভোটে বেশ পিছিয়ে পড়বে, এটা অনুমেয়।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment