নাড্ডাকে পাশে বসিয়ে মোদিতেই ভরসা জ্যোতিরাদিত্যের,’দুর্নীতিগ্রস্ত’ বললেন বর্তমান কংগ্রেসকে

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে পাশে বসিয়ে সরাসরি কংগ্রেসকে তোপ দাগলেন একদা রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত মধ্যপ্রদেশের রাজপরিবারের বংশধর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | কংগ্রেস দুর্নীতিগ্রস্ত | মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে যে স্বপ্ন দেখেছিলেন তিনি ,তার একটাও বাস্তব রূপ নেয়নি আঠারো মাসে | যে কৃষি ঋণে মকুব করার কথা বলে এসেছিল মধ্যপ্রদেশের কংগ্রেসের সরকার,তা দশ দিনের জায়গায় এতদিন হলেও মকুব হয়নি |

বেকারত্ব বাড়ছে ক্রমাগত | দমবন্ধ পরিস্থিতিতে তাই কোন কাজই করতে পারছিলেন না তিনি | রাজনীতি করা মানে প্রকারান্তরে জনসেবা করাই| সেটা না করতে পারলে রাজনীতির কোন স্বার্থকতা নেই বলে মনে করেন তিনি | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই একমাত্র ভারতের সঠিক বিকাশ হওয়া সম্ভব |

তিনিই পারবেন দেশকে সঠিক দিশা দেখাতে | তাই সবকা বিকাশ, সবকা সাথ ও সবকা বিশ্বাস সেই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন | মধ্যপ্রদেশের এই তরুণ তুর্কী মনে করান যে পরপর বিপুল জনসমর্থন নিয়ে একমাত্র বিজেপিই এসেছেন দিল্লির মসনদে, তাই দেশও চায় তার সঙ্গেই চলত |

এই অভিষেক অনুষ্ঠানের সূচনার প্রথমেই বিজেপির রাজ্য সভাপতি জে পি নাড্ডা মনে করিয়ে দেন মধ্যপ্রদেশের রাজমাতা সিন্ধিয়া তথা জ্যোতিরাদিত্যের মাতামহকে | মনে করিয়ে দেন সংঘ ও বিজেপি গঠনে তাঁর সক্রিয় অবদানের কথাও |

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment