টুইটার বের করে দিলে ইনস্টায় মোদীর পাশে কঙ্গনা! গঙ্গায় ভেসে ওঠা মৃতদেহ নাইজেরিয়ার ছবি, দাবি অভিনেত্রীর

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো সরকারে আসার পর বাংলার ভবিষ্যৎ ভেবে কার্যত ভেঙে পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর প্রতিবাদের সৌজন্যে তাঁর টুইটার অ্যাকাউন্ট চিরকালের মতো বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। কিন্তু কই পরোয়া নেহি! নিজের কাজ ইন্সটাগ্রামের মাধ্যমে দিব্য করে চলেছেন বলাই চলে বলিউডের একালের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি বিহার ও উত্তর প্রদেশর গঙ্গা ও যমুনায় ভেসে ওঠে প্রচুর মৃতদেহ। কোনটা আধপোড়া, আবার কোনটা দাহ করাই হয়নি। আর এই ঘটনার জেরে কার্যত মুখ পুড়েছে বিজেপি শাসিত দুই রাজ্যের।

আর তাই মোদীর একনিষ্ঠ ভক্ত কঙ্গনা রানাওয়াত এবার নামলেন ড্যামেজ কন্ট্রোলে।  ইনস্টাগ্রাম পোস্টে জানালেন গঙ্গা-যমুনায় ভেসে ওঠা দেহের ছবিগুলি আদতে নাইজেরিয়ার। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিগুলি ভুয়ো। এবং সরাসরি আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে। এবং, দাবি জানিয়েছেন এই ছবি ও ভিডিয়ো ফুটেজ নাইজেরিয়ার।

আর তারপর থেকেই মিম দুনিয়ায় জনপ্রিয় হয়ে গেছেন কঙ্গনা। নিজের সহকর্মী থেকে শুরু করে নেটজনতা সবার কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে l

তাঁর এহেন বক্তব্যের পর থেকেই উত্তরপ্রদেশকে নাইজেরিয়া বলে ডাকছে সবাই। তবে সেই নাইজেরিয়ায় হিন্দিতেই কথা বলছে আম জনতা।

RELATED Articles