‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধ’র্ষ’ণ নয়, রায় দিল হাইকোর্ট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনও বিবাহিত মহিলার সঙ্গে যদি যৌ’ন সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে তা ধ’র্ষ’ণের আওতায় পড়ে না। এক যুবকের বিরুদ্ধে ধ’র্ষ’ণের মামলায় গত বৃহস্পতিবার এমনটাই রায় দিল কেরল হাইকোর্ট। এর পাশাপাশি ধ’র্ষ’ণে অভিযুক্ত ওই যুবককে বেকসুর খালাসও করে আদালত। উল্লেখ্য,  ২০১৮ সালে এক মহিলা ওই যুবকের বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ দায়ে করেন। মহিলার দাবী ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধ’র্ষ’ণ করেছেন ওই যুবক।

জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিযুক্ত যুবকের। সেখান থেকেই গভীর হয় দু’জনের বন্ধুত্ব। একসঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়াতেও যান তাঁরা। সেখানেই একাধিকবার তাঁকে ধ’র্ষ’ণ করা হয়েছে বলে দাবী করেন অভিযোগকারিনী।

অভিযোগে ওই মহিলা যদিও এও জানান যে তাঁর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। বিবাহের প্রতিশ্রুতি পেয়েছিলেন বলেই এই সম্পর্কে জড়িয়েছিলেন বলেই দাবী করেন অভিযোগকারিণী। তবে সেই সময় আইনত তিনি বিবাহিত ছিলেন। প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রক্রিয়া চলছিল।

কিন্তু মহিলার ওই আবেদন খারিজ করে দিল কেরল হাইকোর্ট। বিচারক কওসর এডাপ্পাগাথ এই মামলায় রায়ে বলেন যে শুনানির সময় বোঝা গিয়েছে যে দু’জনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছিল। আর সেই সময় অভিযোগকারিণী বিবাহিতা ছিলেন। ফলে সেই অবস্থায় তিনি অন্য কোনও বৈবাহিক সম্পর্কে জড়াতে পারেন না। সেক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতির ঘটনা অর্থহীন। এই যুক্তিতেই এই মামলা খারিজক্রে আদালত।

কেরল হাইকোর্টের তরফে অভিযুক্ত যুবককে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এই মামলার রায় দিতে গিয়ে বিচারক জানান অহেতুক কারণ দেখিয়ে ধ’র্ষ’ণের মামলা করা হয়েছে। প্রতারণা বা ধ’র্ষ’ণ – কোনও মামলাই এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

RELATED Articles