আন্দোলন ও প্রতিবাদ অনেকভাবেই করা যায়। কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ব্যক্তির কোনও স্লোগান বা মিছিল ছাড়া প্রতিবাদের ভঙ্গি চমকে দিয়েছে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এই ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক যুবক তোয়ালে, বালতি, মগ-সাবান প্রভৃতি নিয়ে রাস্তায় একটি জমা জলে স্নান করছেন। শুধু তাই নয়, কাদা জলে নিজের পোশাক ধুতে দেখা গেছে তাকে। পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে কিন্তু সেই ব্যক্তি নিজের কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই যুবকের নাম হামজা পোড়ালি ঘটনাটি ঘটেছে কেরালার মালাপ্পুরাম জেলায়। ওই রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিলেন সেখানকার বিধায়ক ইউএ লতিফ। তিনি ওই যুবককে বুঝিয়ে উঠে আসতে বলেন।
ঘটনাটি কি? কয়েকদিন আগে ওই রাস্তায় স্কুটার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২ বছরের এক ব্যক্তি। এরপরে অনেকে প্রতিবাদ করেছেন রাস্তা সরানোর জন্য। কিন্তু কোনও কাজ হয়নি। তাই এই ব্যক্তি অভিনব ভঙ্গিতে প্রতিবাদ করেছেন। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সেই গর্ত ঠিক করার।






