ফের চলল গুলির লড়াই দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে, খতম ২ সন্ত্রাসবাদী

করোনার মধ্যে বারবারই কাশ্মীরের শান্তি ভঙ্গ হয়েই চলেছে। ভূস্বর্গের নৈস্বর্গিক সৌন্দর্যের বুক চিরে বারবার ধ্বনিত হচ্ছে গুলির ভয়াবহ শব্দ।এবার আরও একবার কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিশ্চিহ্ন হল দুই সন্ত্রাসবাদী। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে এই খবর পাওয়া যায়।

জানা গিয়েছে, এ দিন দক্ষিণ কাশ্মীরের কুলগামের ওয়ানপোরা অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনীর।

বেলা ১২টা পর্যন্ত অব্যাহত থাকে গুলির লড়াই। সূত্রের খবর অনুযায়ী, দুই জঙ্গি মারা গেছে। কিন্তু এরপর চলছে দুই পক্ষের গুলির লড়াই। ঘটনার জেরে কুলগাম জেলার ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।কিছু দিন আগে কুলগাম জেলারই মানঝগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছিল দুই সন্ত্রাসবাদী।

RELATED Articles

Leave a Comment