করোনা বিভ্রম! ল্যাবরেটরির ভুলে রিপোর্টে কোয়ারেন্টিনে গেল পুরো পরিবার।

হয়েছে সাধারণ সর্দি-কাশি আর গলা ব্যথা। কিন্তু ল্যাবরেটরির রিপোর্ট বলছে তিনি করোনা পজিটিভ!এরকমই এক বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার এক প্রৌঢ়কে।
জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন বছর ৬৮-র ওই পৌঢ়। ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উমর ফারুখ জানিয়েছেন, ‘ওই ব্যক্তির জ্বর ছিল বলে মোরাদাবাদের জেলা হাসপাতালে তাঁকে পাঠানো হয়। সেখানে ৬ ই এপ্রিল উনি ভর্তি হয়েছিলেন। ’উমর জানিয়েছেন, সেখান থেকেই আলিগড়ের এক পরীক্ষাকেন্দ্রে তাঁর নমুনা পাঠানো হয়েছিল। ওই ল্যাবরেটরিতেই কোভিড-১৯এর নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সেখান থেকেই আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খবর দেওয়া হয় যে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে ছটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির পরিবারের আট সদস্যকে নিয়ে এসে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যদিও পরিবারের কারও নমুনাতেই কোভিড-১৯ এর ছোঁয়া মেলেনি। তারপরই মোরাদাবাদের প্রধান মেডিক্যাল অফিসার জানান যে, ওই ব্যক্তির নাম ভুল করে করোনা পজিটিভের তালিকায় তুলে দেওয়া হয়েছিল। ভুল হয়েছে, আলিগড়ের ল্যাবরেটরির রিপোর্টে।

বুধবার ওই প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরোহার সিএমও মেঘ সিংহ জানিয়েছেন, ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment