বাড়িতে মেয়ে হয়েছে বলে অনেক বাবা-মায দুঃখ প্রকাশ করেন। আবার কন্যা ভ্রুণ হত্যাও তাও পুরোপুরিভাবে এখনও বিলুপ্ত হয়নি। এমন সময় দাঁড়িয়ে মধ্যপ্রদেশের এক ব্যক্তি নিজের মেয়ের এক বছর জন্মদিনে যা করলেন তা সত্যিই অভিনব।
মধ্যপ্রদেশের ভোপালের কোলার এলাকার বাসিন্দা আঁচল গুপ্তা। আদতে তিনি একজন ফুচকা বিক্রেতা। নিজের মেয়ের একবছরের জন্মদিন উপলক্ষে গত বুধবার ওই ফুচকা বিক্রেতা বানজির ময়দানে ২১ টি স্টল করে ফুচকা খাওয়ালেন। কয়েক হাজার মানুষ নেতা বিধায়ক উপস্থিত ছিলেন সেই আয়োজনে।
স্থানীয় বিধায়ক রামেশ্বর শর্মা দাবি করেছেন আঁচল গুপ্তা একজন বিজেপি কর্মী। আঁচলের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আঁচল জানিয়েছেন, মেয়ের জন্মদিন উপলক্ষে শুধু লোক খাওয়ানো তার আসল উদ্দেশ্য নয়। কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির কথা সবার কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে তিনি ।





