Covid19 Crisis: বিধায়কদের ৩০ শতাংশ বেতন কাটার অনুমোদন মহারাষ্ট্র সরকারের

বৃহস্পতিবার উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানালেন, মহারাষ্ট্র মন্ত্রিসভা করোনা-র ফলে হওয়া অর্থনৈতিক ক্ষতির প্রেক্ষিতে এক বছরের জন্য সমস্ত বিধায়কদের ৩০ শতাংশ বেতন কাটার প্রস্তাব অনুমোদন করেছে।

অজিত জানান, রাজ্যের বিধায়কদের বেতন কাটা চলতি মাস থেকে শুরু হবে এবং তা এক বছর চলবে। এই বৈঠকে মহারাষ্ট্র মন্ত্রিসভা লকডাউন পিরিয়ডের পরে রাজ্যের অর্থনীতির জন্য পুনর্জীবন পরিকল্পনা মূল্যায়ন ও প্রণয়ন করার জন্য দুটি কমিটি গঠনেরও অনুমোদন দিয়েছে।

প্রথম কমিটি-টি আমলা ও মহারাষ্ট্র অর্থ মন্ত্রকের কর্মকর্তাসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হবে। দ্বিতীয় কমিটিতে অজিত পাওয়ার (ডেপুটি সিএম), জয়ন্ত পাতিল, বালাসাহেব থোরাট, ছাগন ভূজবাল, অশোক চাভান ও অনিল পরব প্রমুখ রাজ্য-এর মন্ত্রীরা থাকবেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment