CoronaVirus: মমতার অনুরোধে আটক বাঙালি শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করল মহারাষ্ট্র

বাংলার মুখ‌মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আটকে পড়া বাংলার শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করল মহারাষ্ট্রের সরকার। মমতার অনুরোধের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর পুত্র আদিত্য ঠাকরেকে নির্দেশ দেন, ওই শ্রমিকদের কাছে পৌঁছতে। আদিত্য চলে যান বান্দ্রার ভারতনগর এলাকায়, যেখানে মূ্লত মুর্শিদাবাদের শ্রমিকেরা আটকে রয়েছেন। তিনি তাঁদের বলেন, আপাতত যে অস্থায়ী আস্তানাটিতে তাঁরা রয়েছেন, সেখানেই থেকে যেতে। চিন্তার কারণ নেই। তিন বেলা খাদ্য সরবরাহের ব্যবস্থাও করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেন তিনি।

গতকাল বিকেলের মধ্যেই তাঁদের কাছে পর্যাপ্ত চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, আনাজ পৌঁছে গিয়েছে বলে খবর। বুধবার ওই শ্রমিকদের পক্ষ থেকে একটি ভিডিয়ো বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়। ভিডিয়োবার্তায় মুখ্যমন্ত্রীকে তাঁরা আবেদন করছেন, রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের হাতে অর্থ নেই, ফলে খাবার কেনার উপায় নেই। প্রায় ৭০০ শ্রমিক এভাবে আটকে রয়েছেন বলে জানা যায়।

mamata letter

মমতা এরপরেই তৎপর হয়ে রাজ্যের মুখ্যসচিবকে বলেন, মহারাষ্ট্রের মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সুরাহা করতে। সেই মতো মহারাষ্ট্র সরকারকে ব্যাপারটি জানানো হয়। তার পরে গতকাল সকালে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে। সেখানে তিনি অনুরোধ করেন, ওই রাজ্যে কাজ করতে যাওয়া, বাংলার বিপদগ্রস্ত শ্রমিকদের পাশে থাকার জন্য। ওই একই বয়ানে তিনি চিঠি পাঠান আরও ১৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তারপরেই প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর