দিন কয়েক আগেই অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমফান বিপর্যস্ত এলাকার ছবির সঙ্গে পোস্ট হয়ে গিয়েছিল কয়েকটা মদের বোতল ও চিপসের প্যাকেটের ছবি। মুখ পুড়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশজুড়ে ছিছিক্কার পড়ে গিয়েছিল।
৩০ মিনিটের ভিতর সেই পোস্ট ডিলিট করা হলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। স্ক্রিনশট ঘুরতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এর জেরেই এবার পুরো মিডিয়া সেলকে বদলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ঢেলে সাজানো হলো স্বরাষ্ট্র মন্ত্রকের মিডিয়া সেল।
মুখপাত্র বসুধা গুপ্তের জায়গায় এসেছেন কমিউনিকেশন ব্যুরোর ডিজি নিতিন ওয়াকাঙ্কার। এর আগে তিনি সিবিআই-এর মুখপাত্র ছিলেন। বসুধা গুপ্তকে প্রেস ইনফর্মেশন ব্যুরোয় বদলি করে দেওয়া হয়েছে। তার এই হঠাৎ বদলির সঠিক কারণ কোথাও দর্শানো হয়নি অতএব মনে করা হচ্ছে যে গত কিছুদিনে যেভাবে নানান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রক নেতিবাচক প্রচার পেয়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
এছাড়াও লকডাউন নিয়ে বারবার যেভাবে সংশোধনী, তার ওপর আবার সংশোধনী দিতে হয়েছে, বারবার সার্কুলার দিতে হয়েছে, তাতে টুইটারে রীতিমত ট্রোল হয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সময় মিডিয়া সেল পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!