আবার দেশবাসীর উদ্দেশ্যে শুক্রবার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

এর আগে করোনার জেরে মানুষকে সাবধান করতে এবং ২১ দিনের লকডাউনের ঘোষণা করতে প্রধানমন্ত্রী সবার সামনে এসেছিলেন। এবার ফের একবার তিনি সবার সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সকাল ৯ টায় ভিডিও মেসেজের মাধ্যমে তিনি সকলের উদ্দেশ্যে কিছু বলবেন বলে স্থির করেছেন।

আগের বার সংক্রমন রুখতে যে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা এখনো জারি রয়েছে। তবে ভবিষ্যতে এর সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো তিনি কোনো ঘোষণা করেননি। অনেকের আশঙ্কা এখন সংক্রমনের সংখ্যা প্রায় ২০০০ ছুঁই ছুঁই, তাই এখনই সরকার সব বিধি নিষেধ তুলে নেবেন নাকি আরও বেড়ে যাবে মেয়াদ? তাই এরকম একটা সময়ে মোদীর বক্তব্যের দিকে তাকিয়ে থাকবে দেশবাসী।

তবে দেশে লকডাউন জারি থাকলেও, তা সঠিকভাবে দেশব্যাপী মানুষ পালন করছেন না। আর সেই জন্যই মোদী বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি নিজামুদ্দিনের ঘটনাটা সামনে আসার পর যেভাবে দিল্লির প্রশাসন, পুলিশ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অদক্ষতা সামনে এসেছে আশা করা যায় তিনি সেই বিষয়েও নিজের মন্তব্য রাখবেন। তাই এখন দেশবাসীর অপেক্ষা আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার জন্যে। এই ভিডিও বার্তা আপনারা ‘খবর ২৪x৭’-র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।

RELATED Articles

Leave a Comment