দু’মাস ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ঠিকাদার মহম্মদ ফিরোজের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, নাবালিকা একমাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের কাছে মোহালি এলাকায়। জানা গিয়েছে, নির্যাতিতার পরিবার পরিযায়ী শ্রমিক। ১৬ বছর বয়সী নির্যাতিতার মা থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী পুলিশ অফিসার লখিন্দর কথায়, নির্যাতিতার মা বলেন প্রায় দশ বছর আগে তাঁর স্বামী তাঁকে ও তাঁর দুই সন্তানকে ছেড়ে চলে যান। এই মেয়ে ছাড়াও তাঁর একটি ছেলে রয়েছে। গত ২০শে ফেব্রুয়ারি রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় তাঁর। এরপর বাইরে এসে তিনি দেখেন মহম্মদ ফিরোজ তাঁর মেয়েকে ধর্ষণ করছেন। তাঁকে সেখানে দেখেই ফিরোজ সেখান থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন- এখনও অনেক তৃণমূল নেতাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো বাকী রয়েছে, কয়লা পাচার কাণ্ড প্রসঙ্গে অনুপম
নির্যাতিতা তার মা-কে বলেন যে গত দু’মাস ধরে ফিরোজ তাকে ধর্ষণ করছে। ফিরোজ তাঁকে ভয় দেখায় যে এ কথা যদি সে কাউকে বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। পুলিশ ওই নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে গেলে জানা যায় যে নির্যাতিতা একমাসের অন্তঃসত্ত্বা।
এরপর নির্যাতিতার মায়ের অভিযোগ ও মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত মহম্মদ ফিরোজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনের ৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন- Islama-BAD নয়, Islama-GOOD! রাজধানীর নাম পরিবর্তন করতে তৎপর ইমরান সরকার, জমা অনলাইন পিটিশন
তল্লাশির পর ফিরোজের খোঁজ পায় পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে। মহম্মদ ফিরোজ বিহারের মেধপুরের বাসিন্দা। চণ্ডীগড়ে ঘরবাড়ি নির্মাণের ঠিকাদারের কাজ করত সে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!