কোনওমতেই ঠেকানো যাচ্ছে না পরিস্থিতি, ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল যখন করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার কম এসেছিল, তখনই বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেই আশঙ্কাই সত্যি হল। তারা এও বলেছিলেন যে এটা মোটেই স্বস্তির খবর নয়। গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত হল দেশে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২। এই সংখ্যা করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ। প্রথম দফাতেও এমনটা ঘটেনি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- আগে প্রাণ নাকি কুম্ভমেলায় স্নান? শয়ে শয়ে পুণ্যার্থী করোনা পজিটিভ! ভয়াবহ অবস্থা সাগরে
স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ রয়েছে, সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৩৯ জন। করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু ২৪ ঘণ্টায় ১০২৭ জনের। আজকে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭৩,৮২৫। যার মধ্যে সুস্থ হয়েছে ১,২৩,৩৬,০৩৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লক্ষের বেশি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ১১,১১,৭৯,৫৭৮ জন।





