দেশব্যাপী করোনা আতঙ্কে মানুষ এমনিই ভীত হয়ে আছেন। অন্যদিকে এই করোনার উপস্বর্গ নিয়ে ধন্দে পড়েছেন গবেষকরা। দেশ জুড়ে এখনও পর্যন্ত যত জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগের মধ্যেই এই রোগের কোনো উপস্বর্গ দেখা যায়নি। গত ২৫শে মার্চ থেকে দেশজুড়ে যে লকডাউন শুরু হয়েছিল তাও প্রায় একমাস হতে চলল। এর মধ্যে মানুষ গৃহবন্দী। দেশব্যাপী সংক্রমনের সংখ্যা এখন ১৭ হাজার ছাড়িয়েছে। ঠিক সেইসময়, এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষক রমণ আর গঙ্গাখেড়কর।
একটি বেসরকারী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘এখনও পর্যন্ত দেশে যত জন সংক্রামিত হয়েছেন, তাঁদের ৮০ শতাংশের মধ্যেই কোনও রকম রোগের উপসর্গ দেখা যায়নি। আর এখানেই দুশ্চিন্তা বেশি। যদি রোগের কোনো উপস্বর্গই না দেখা যায় তবে আমরা রোগকে শনাক্ত করবো কিভাবে? যদি রোগী নিজেই না জানতে পারে তার সংক্রমন হয়েছে কিনা সে ক্ষেত্রে তিনি যাদের সংস্পর্শে আসছেন তাদেরও সংক্রমনের ঝুঁকিটা বেড়ে যায়। এক্ষেত্রে সংক্রমিত ব্যক্তি যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেকের পরীক্ষা করে দেখা ছাড়া আর কোনও ভাবে নতুনভাবে সংক্রামিতদের চিনতে পারার উপায় নেই।”
ভারতের মতো জনঘনত্বের দেশে উপসর্গহীনদের প্রত্যেকের পরীক্ষা করা কার্যত অসম্ভব। তাই সংক্রমিত ব্যক্তিরা কার কার সংস্পর্শে এসেছেন, এই মুহূর্তে তা খুঁজে বার করেই টেস্ট চালিয়ে যেতে হবে। কিন্তু তাতো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাঁর মতে, ‘‘আশাকরি তা হবে না। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্য কোনো উপায় বার করা যাবে বলে আশাবাদী আমরা। আপাতত কোথাও সংক্রমণ ধরা পড়লে বা স্পর্শকাতর এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের ইনফ্লুয়েঞ্জার মতো রোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আর কী পদক্ষেপ করা যেতে পারে জানি না।’’
উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে আগেই দুশ্চিন্তা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, সম্প্রতি ৭৩৬ জনের লালারসের নমুনা পরীক্ষা করেন তাঁরা। তার মধ্যে ১৮৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। কিন্তু এই সংক্রামিতদের কেউই আগে থেকে কিছু টের পাননি বলে জানান তিনি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!