জেলে হায়দরাবাদের ধর্ষকদের রাতের মেনু মটন কারি।

হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করার ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। তড়িঘড়ি প্রশাসন গ্রেফতারও করে চার ধর্ষককে। কিন্তু তারপরেই সামনে এসেছে এমন এক তথ্য, যা শুনে ক্ষোভে ফেটে পড়ছে ভারতের আমজনতা।

আপাতত উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে চার ধর্ষককে তেলেঙ্গনার চেরাপল্লীর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। ওই জেলেই সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তক’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রথম রাতে খাবার হিসেবে চার ধর্ষকদের দেওয়া হয়েছে মটন কারি, ডাল এবং ভাত। রাতের খাবার খাওয়ার পরেও রাতে ঘুমোয়নি চার ধর্ষকই।

আরও পড়ুন- বিএসএফ জওয়ানকে গুলি করে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাংলাদেশী হাবিলদারের কোর্ট মার্শাল।

ধর্ষণ ও নির্মম খুনের ঘটনার পরেও কেন এত এলাহিভাবে খাওয়া-দাওয়া করানো হচ্ছে ওই ধর্ষকদের? এই প্রশ্ন তুলে ফেসবুক, টুইটারে সহ বাকি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেন থেকে বিরোধী দলনেতারা। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, প্রতিদিনের মেনুর মতোই তাদেরকে খাবার দেওয়া হয়েছে, আলাদাভাবে কোন আপ্যায়ন করা হয়নি তাদের।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর