Modi filed the first file for farmer welfare scheme: গত দশ বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে প্রথম সবকিছুর অভিজ্ঞতাই যেন আলাদা হয়। গতকাল, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর এবার প্রথমেই কৃষকদের পাশে দাঁড়ালেন তিনি (Modi filed the first file for farmer welfare scheme)।
আজ, সোমবার বেলা সাড়ে ১১টার সময় সাউথ ব্লকে নিজের দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের মধ্যেই বেশ চাপা কৌতূহল ছিল যে প্রথম কোন ফাইলে স্বাক্ষর করবেন তিনি। সমস্ত ফাইল থেকে কিষান নিধি ফাইল তুলে নেন তিনি। তাতে স্বাক্ষর করেন (Modi filed the first file for farmer welfare scheme)। এই ফাইলে প্রধানমন্ত্রী স্বাক্ষর করায় দেশের ৯ কোটি ৩০ লক্ষ কৃষকের মধ্যে ২০ হাজার কোটি টাকা বণ্টন হবে। কিষান নিধি প্রকল্পের ১৭তম কিস্তির টাকা ঢুকবে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
এদিন এই ফাইলে স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi filed the first file for farmer welfare scheme) বলেন, “আমাদের সরকার কৃষকদের কল্য়াণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্য়াণের উদ্দেশে ফাইলেই সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামিদিনে আরও কাজ করতে চাই”।
তবে অনেকেই বলছেন, মোদীর এই কিষান নিধি ফাইলে সর্বপ্রথম স্বাক্ষর করার নেপথ্যে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের ফলাফলই রয়েছে (Modi filed the first file for farmer welfare scheme)। চলতি বছরের শুরুতেই ফের একবার কৃষক আন্দোলনে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। এর ফলে এই আন্দোলনের প্রাণকেন্দ্র হরিয়ানা থেকে ৫টি আসন হারিয়েছে বিজেপি।
অন্যদিকে আবার উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকেও আসন হারিয়েছে বিজেপি। পর্যালোচনা করে দেখা গিয়েছে, ওই রাজ্যেও কৃষকরা মুখ ফিরিয়েছে বিজেপির থেকে। আর তিন বছর আগে হওয়া কেইশক আন্দোলনের রেশ তো রয়েই গিয়েছিল। সবদিক বিবেচনা করেই প্রধানমন্ত্রীত্বের প্রথম দিনই কৃষকদের পাশে দাঁড়ালেন মোদী (Modi filed the first file for farmer welfare scheme)।
তবে এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়ল না বিরোধীরা (Modi filed the first file for farmer welfare scheme)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন, “কিষাণ নিধি প্রকল্পে কৃষকদের টাকা বকেয়া ছিল মে মাসে। কিন্তু আদর্শ আচরণবিধি কার্যকর ছিল বলে এই ফাইলে সবুজ সংকেত দেওয়া যায়নি। এই ফাইলে সই করে মোদী কাউকে দয়া করেননি। এটা তাঁর সরকারেরই আনা প্রকল্প”।






