দেশজুড়ে আজ খুশির হাওয়া। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আজ সারা দুনিয়া মেতে উঠেছে। এদিন দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শুক্রবার ঘড়িতে তখন বাজে রাত বারোটা। ঠিক সেই সময় টুইট করে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর পাশাপাশি তিনি এও মনে করিয়ে দেন যে উৎসবে মেতে উঠলেও কোভিড প্রোটোকল কিন্তু ভুলে গেলে চলবে না।
দেশে সার্বিকভাবে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেশ চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই প্রায় ১১টি রাজ্যে এই নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই কারণেই আনন্দে মাতলেও করোনা বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
https://twitter.com/MamataOfficial/status/1474447306925559811?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1474447306925559811%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fnarendra-modi-mamata-banerjee-wishing-everyone-merry-christmas%2F
আজ, শনিবার সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও। মোদী লেখেন, “প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা। আজকের দিনে যিশুকে স্মরণ করব আমরা। সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। সর্বস্থানে যেন শান্তি বিরাজমান থাকে”।
https://twitter.com/narendramodi/status/1474560875650437120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1474560875650437120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fnarendra-modi-mamata-banerjee-wishing-everyone-merry-christmas%2F
একই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। দেশ ও দুনিয়ার খিস্টান ধর্মাবলম্বীদের দিনটি যাতে ভালভাবে কাটে, সেই প্রার্থনাও করেন তিনি। শান্তির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
https://twitter.com/rashtrapatibhvn/status/1474559130106953728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1474559130106953728%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fnarendra-modi-mamata-banerjee-wishing-everyone-merry-christmas%2F
গোয়া থেকে শুরু করে কলকাতার পার্কস্ট্রিট, সর্বত্রই ক্রিসমাসের আলোয় আলোকিত। তবে সংক্রমণের কারণে উৎসবের আনন্দে রাশ টানা হয়েছে। আমেরিকা ও ব্রিটেনে ওমিক্রনের দাপট বেড়েছে। এই কারণে সেখানে প্রত্যেককে সতর্ক করা হয়েছে। দুই দেশের সরকার বারবার সতর্ক করেছে যাতে মানুষ সাবধান থেকে বড়দিন পালন করে।






