দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে আগামীকাল। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার ব্যান্ডেলের ডানলপ মাঠে একটি সভা করতে চলেছেন এবং সেখান থেকেই তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো রুট। রাজ্যজুড়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাজো সাজো রব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও যথারীতি তিনি আসবেন না বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই নরেন্দ্র মোদীর স্বয়ং ফেসবুকে পোস্ট করেছেন কালকের অনুষ্ঠানের ব্যাপারে। সেখানে তিনি বরানগর এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বেশ কয়েকটি ছবি দিয়েছেন। দুটি স্টেশনকে যেভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ সুচারুরূপে বানিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শেয়ার হতে থাকে প্রধানমন্ত্রীর দেওয়া ছবিগুলো।
You would be happy to know that the two newly built stations of Baranagar and Dakshineswar have many modern facilities that will further ‘Ease of Living.’ They have also been designed aesthetically. pic.twitter.com/jgHbmsiYv7
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু হয়ে যাওয়ায় এবার হিন্দুদের দুটি গুরুত্বপূর্ণ মন্দির কালীঘাট এবং দক্ষিণেশ্বর জুড়ে গেল। এর ফলে পুণ্যার্থীদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন সকলেই। মেট্রো চালু হওয়ার ফলে রাস্তাঘাটেও চাপ কমবে এবং নিত্যযাত্রীরা অনেকটাই সুবিধা পাবে।





