বিহারে ক্ষমতায় ফিরছে এনডিএ, অনুভব করছেন নরেন্দ্র মোদী!

গত ২৮ শে অক্টোবর করোনা পরিস্থিতির মধ্যেই হয়ে গেল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। আজ এই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন যে প্রথম দেখাতেই বিহারে যে ভোট পড়েছে তা সমস্ত রাজনৈতিক পণ্ডিতদের ভুল প্রমাণিত করেছে। বস্তুত প্রকারান্তরে তিনি বিরোধীদের এই মন্তব্যের মাধ্যমে কটাক্ষ করলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাপরাতে গতকাল সকালে একটি প্রচার সভায় তিনি বলেন যে, বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এনডিএ-এই ক্ষমতায় ফিরতে চলেছে বিহারে।

সেই সঙ্গে যারা এনডিএকে বিহারে ফিরিয়ে নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যে, কিছু মানুষ আছে যারা এনডিএর প্রতি আপনাদের এই ভালোবাসা সুনজরে দেখছেন না। বিহার নির্বাচনে ভোটের ট্রেন্ড ইতিমধ্যেই জানান দিয়েছে যে বিহারে এনডিএ ফিরতে চলেছে এবং তা জানতে পেরে সেই মানুষ অত্যন্ত হতাশ হয়েছে। সেই জন্য তারা মোদীকে গালাগালি দিচ্ছেন কিন্তু তার জন্য বিহারের মানুষের উপর রাগ প্রকাশ যেন না করা হয়।

এই দিনের প্রচার সভায় প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে করোনা পরিস্থিতিতে গরিবের পাশেই রয়েছে তার সরকার। গোটা আমেরিকার মোট জনসংখ্যার থেকে বেশি ভারতের দরিদ্র সংখ্যা। এই পরিস্থিতিতে তাদের এনডিএ সরকার বিনামূল্যে খাদ্য পৌঁছে দিয়েছে।

তবে এই দিন কিন্তু তিনি লালু প্রসাদ যাদব কে কটাক্ষ করতে ছাড়েননি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব কে নাম না করেই তিনি বলেন যে, যারা শুধু নিজের পরিবার সম্পর্কে ভাবে তারা দরিদ্রের কথা চিন্তা করেন না। মনে রাখবেন লন্ঠনে শুধু অন্ধকারই ছড়ায়! তিনি এও জানিয়েছেন যে আগামী ছটপুজো পর্যন্ত বিহারের দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্য শস্য দেওয়া হবে।

এছাড়া বিহারে কেন্দ্রীয় সরকার কী কী কাজ করেছে তার ফিরিস্তি দেন নরেন্দ্র মোদী। তিনি জানান যে গঙ্গা, কোশি এবং রাজ্যের অন্যান্য নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে। রাজ্য জুড়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ ব্যবস্থা। এছাড়া হয়েছে সড়ক নির্মাণ এবং আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক রেল প্রকল্পের কাজ। তাছাড়া গোপালগঞ্জ-সহ একাধিক জায়গায় পাসপোর্ট অফিসও খোলা হয়েছে, জানিয়েছেন তিনি। এছাড়াও সর্বত্র মাতৃভাষায় যোগাযোগের সুযোগও দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।

RELATED Articles