জীবনে এমন অনেক কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরাবন্দি করে রাখা শ্রেয়। পরবর্তীকালে তা দেখে অন্তত ফের সেই মুহূর্তে ফিরে যাওয়া যায়। সে ব্যক্তিগত জীবনের মুহূর্ত হোক বা কোনও প্রাকৃতিক সৌন্দর্য। যা দেখে মন ভালো হতে বাধ্য।
সম্প্রতি, এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে হাজার হাজার কৃষ্ণসার হরিণ। এমনই একটি খুব সুন্দর ভিডিও টুইটারে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই মূল ভিডিওটি গুজরাটের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশনের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
জানা গিয়েছে, এই ভিডিওটি ভাবনগর ব্ল্যাকডাক ন্যাশনাল পার্কের। এই ভিডিও টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী লিখলেন, “অসাধারণ”।
https://twitter.com/narendramodi/status/1420406133290852354?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1420406133290852354%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fpm-modi-tweets-spectacular-video-of-3000-blackbucks-crossing-a-road-in-gujarat_395500.html
এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় তিন হাজার কৃষ্ণসার হরিণ ন্যাশানাল পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে। শুধু প্রধানমন্ত্রীই নন, এমন একটি ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও।






