Narendra Modi took oath as Prime Minister: যেমন কথা ছিল তেমনই হল কাজ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi took oath as Prime Minister)। এই শপথ গ্রহণ উৎসবকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব দিল্লিতে। এদিন রাষ্ট্রপতি ভবনে নির্দিষ্ট সময়েই শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।
এদিন তৈরি হল আরও এক নতুন ইতিহাস। এর আগে জওহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেন নি (Narendra Modi took oath as Prime Minister)। এদিন শারীরিক অসুস্থতা ও বয়সকে উপেক্ষা করেও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুরলীমনোহর যোশী।
#WATCH | Narendra Modi takes oath for the third consecutive term as the Prime Minister pic.twitter.com/LA1z6QF7iX
— ANI (@ANI) June 9, 2024
এদিন জাতীয় সঙ্গীতের পরই শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Narendra Modi took oath as Prime Minister)। এদিন নরেন্দ্র মোদীর পর মন্ত্রী হিসাবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।





