Bus rolled down in Kashmir for open fire of terrorists: ফের কাশ্মীরে জঙ্গি হামলা। তীর্থযাত্রী বোঝাই বাসে নির্বিচারে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। অচকিতে এই গুলি লাগায় খাদে গড়িয়ে পড়ে বাসটি (Bus rolled down in Kashmir for open fire of terrorists)। একাধিকের মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ, সেনা ও আধাসেনা।
সূত্রের খবর, আজ, রবিবার সন্ধ্যের দিকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি কাশ্মীরের রিয়াসি জেলায় শিবখোডা মন্দির থেকে কাটরায় ফিরছিল। সেই সময়ই আচমকাই বাসে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Bus rolled down in Kashmir for open fire of terrorists)। এই ঘটনায় আপাতত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। গুরুতর আহত হয়েছেন অনেকেই।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায়, এমনটাই খবর মিলেছে। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে (Bus rolled down in Kashmir for open fire of terrorists)। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।
বলে রাখি, গত ৩ জুন কাশ্মীরে বড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কমান্ডারকে খতম করা হয়। এই দুই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছিল।





