করোনার সিপাহীদের এবার অভ্যর্থনা দেওয়ার পালা। বিগত মাস থেকে দিনের পর যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের চিকিৎসা করছেন তা অবর্ণনীয়। করোনা চলাকালীন এনাদের বাড়ি থেকে বার করে দেওয়ার কিংবা ইট ছুঁড়ে আঘাত করার ঘটনাও যেমন সামনে এসেছে তেমনি এবার এল মন ভালো করে দেওয়া এক খুশির ঘটনা।
দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে, এক মহিলা চিকিৎসককে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেল তাঁর প্রতিবেশীদের। ভিডিওটিতে দেখা যায়, আবাসনের বাইরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। আস্তে আস্তে তিনি ভিতরে ঢোকার মুহূর্তেই তাঁর মাথায় ঝরে পড়ল হাজারো ফুলের পাপড়ি। পাশাপাশি বেজে উঠল থালা। এমনই অভিনব পন্থায় অভিনন্দন জানাল তার পড়শীরা।
Moments like this fill the heart with happiness.
This is the spirit of India.
We will courageously fight COVID-19.
We will remain eternally proud of those working on the frontline. https://t.co/5amb5nkikS
— Narendra Modi (@narendramodi) April 30, 2020
এই অভ্যর্থনা পেয়ে যেন ডাক্তার ম্যাডামের চোখের জল বাঁধ মানছে না। কয়েকটি বাচ্চা মেয়ের হাতে দেখা যায় তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্টারও বানিয়েছে তারা। জানা যায়, গত ২০ দিন ধরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড-এ ডিউটি দিচ্ছিলেন তিনি। তাই টানা ২০ দিন বাড়ির পথে পা রাখা হয়নি তাঁর। অবশেষে অন্য চিকিৎসকদের হাতে লড়াইয়ের দায়িত্ব দিয়ে তাঁকে কয়েকদিনের জন্য বিশ্রাম দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, অনেককে সুস্থ হতেও সাহায্য করেছেন তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর ক্যাপশনে লেখেন, ‘এই ধরনের মুহূর্তগুলিই এই সংকটের দিনেও আনন্দ দেয়। এটাই হল ভারতীয় দৃষ্টিভঙ্গি ও চেতনা। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে এইভাবেই লড়াই করে যাবো।পাশাপাশি এই যুদ্ধে যাঁরা একদম সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাঁদের জন্য প্রচণ্ড গর্ব অনুভব করছি।’





