সেটি নেতাজিরই কীনা, তা জানতে চিতাভষ্মের ডিএনএ টেস্ট চাইলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু-এর কন্যা৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু এর চিতাভষ্মের ডিএনএ পরীক্ষার আর্জি জানালেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ।

নেতাজি কন্যা অনিতা বসু পাফের কথায়, নেতাজির মৃত্যু রহস্য সমাধানের জন্য এটিই সবচেয়ে প্রয়োজনীয়। চিতাভষ্মের ডিএনএ টেস্টের মাধ্যমে অনিতা বসু পাফ এটিই জানতে চান যে, সেটি আসলেও তাঁর পিতারই চিতাভষ্ম কীনা? যদিও নেতাজি কন্যার নিজস্ব মতামত হল, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেই বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে৷ তথাপি ডিএনএ টেস্টের মাধ্যমেই এই রহস্য থেকে পর্দা উঠতে পারে বলে নেতাজি কন্যার অনুমান৷

 

এই প্রসঙ্গে নেতাজি কন্যা অনিতা বসু পাফ বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করলেও তিনি আগের সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন৷ অনিতা বসু পাফের কথায়, আগের সরকারের অনেকেই চাননি যে নেতাজি মৃত্যু রহস্যের সমাধান হোক৷ আর তাই তারা এই রহস্য সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেননি।

আরও অন্যান্য খবর