এখনও পর্যন্ত মা’দ’ক কাণ্ডে পুরোপুরিভাবে স্বস্তি পান নি শাহরুখ পুত্র আরিয়ান খান। জেল থেকে ছাড়া পেয়েছেন বটে, তবে এখন প্রত্যেক শুক্রবার করে তাঁকে এনসিবির দফতরে হাজিরা দিতে যেতে হচ্ছে। গতকাল অর্থাৎ ১৯শে নভেম্বর এনসিবির দফতরে যাওয়ার সময় পাপারাৎজির ক্যামেরা বন্দি হন আরিয়ান। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই বেশ খব উগড়ে দিয়েছেন নেটিজেনরা।
গত ১২ই নভেম্বর ছিল আরিয়ানের জন্মদিন। এরপর প্রথম এনসিবির দফতরে হাজিরা দেন আরিয়ান। পাপারাৎজির দিকে না তাকিয়ে দফতরে প্রবেশ করেন তিনি।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই জনৈক নেটিজেন লেখেন, “আসল খুনি, ধ’র্ষ’কদের সঙ্গেও এমনটা করুন। শুধু মুসলিমদের নিশানা করা হচ্ছে কেন”? আরিয়ান প্রচুর সমর্থন ও ভালবাসাও পেয়েছেন।
View this post on Instagram
গত ২৮শে অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। মন্নতে তিনি একরকম বন্দি অবস্থাতেই রয়েছেন। আরিয়ান নিজেই এই বন্দিদশার জীবন বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, আরিয়ান এখনও পর্যন্ত জেলের ট্রমা কাটিয়ে উঠতে পারেন নি।
সূত্রের খবর অনুযায়ী, আরিয়ান ভীষণ চুপচাপ হয়ে গিয়েছেন। কারোর সঙ্গেই বেশি কথা বলছেন না। বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন নিজের ঘরে। কোনও বন্ধুবান্ধবের সঙ্গেও দেখা করার ইচ্ছা নেই তাঁর।
আরিয়ান এমনিতেই বরাবরই শান্ত স্বভাবেরই। তবে এখন আরও বেশি চুপ হয়ে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, শাহরুখ ও গৌরীও তাকে নিজের মতোই ছেড়ে দিয়েছেন।






