প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসির ইমোজি দিয়ে ভিডিও পোস্ট! সমালোচনার ঝড়ে বিধ্বস্ত রাজদীপ সরদেশাই

এর আগে গত ১৩ই আগস্ট টুইটারে পোস্ট দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) এর ভুয়ো মৃত্যুর সংবাদ ছড়িয়ে ছিলেন তিনি! সেই সময় প্রণব পুত্র অভিজিৎ গোটা ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাল্টা টুইট করেন। এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর হাসির ইমোজি দিয়ে টুইট করে ফের বিতর্কে জড়ালেন সাংবাদিক রাজদীপ সরদেশাই (Rajdeep Sardesai)।

প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসির ইমোজি দিয়ে ভিডিও পোস্ট! সমালোচনার ঝড়ে বিধ্বস্ত রাজদীপ সরদেশাই

সোমবার বিকালে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পঞ্চাশ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই বর্ষীয়ান মানুষটিকে শ্রদ্ধা করতেন দল-মত নির্বিশেষে সকলেই। তাই তাঁর প্রয়াণে রীতিমতো শোকস্তব্ধ গোটা ভারত। প্রণব মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজদীপ তাঁর সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকারের ভিডিও টুইট (Tweet) করে হাসির ইমোজি দিয়েছেন সেইসঙ্গে লিখেছেন উনি মিস করবেন প্রণব বাবুকে। এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় কারণ নেটিজেনদের বক্তব্য এর মাধ্যমে উনি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে অপমান করেছেন।

https://twitter.com/nagasingh4/status/1298979126351556610?s=20

ভিডিওতে দেখা যাচ্ছে রাজদীপ সরদেশাইকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ধমক দিচ্ছেন। প্রণব বাবুর উত্তর সম্পূর্ণ না হতে হতেই রাজদীপ সারদেশাই উনাকে বাধা দিয়েছিলেন। যাতে অত্যন্ত রেগে উঠে প্রণব মুখোপাধ্যায় বলছিলেন, “আপনি প্রাক্তন রাষ্ট্রপতির সাথে কথা বলছেন, অভ্যাস পরিবর্তন করুন। আমি নিজে থেকে এখানে আসিনি, আমাকে আমন্ত্রণ করা হয়েছে।”

https://twitter.com/erbmjha/status/1300421366387060736?s=20

এই ভিডিওর সঙ্গেই ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে বিতর্কে জড়িয়েছেন রাজদীপ। প্রণব মুখোপাধ্যায় নিয়ে বরাবরই স্পর্শকাতর বাঙালি। যোগ্যতা থাকা সত্ত্বেও ওনাকে প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস নির্বাচন করেনি বলে আক্ষেপ দেশের একটা বড় অংশের। যদিও প্রণব বাবু সেইসব সমালোচনায় কান না দিয়ে নিজের কাজ করে যেতেন। ২০১২-১৭ সময় কালে তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম বাঙালি যিনি ভারতের রাষ্ট্রপতি পদে বসেছেন। প্রণব মুখোপাধ্যায়ের দাগহীন রাজনৈতিক কেরিয়ারকে আজও যথেষ্ট শ্রদ্ধা করেন সকলে তাই রাজদীপ সরদেশাইএর প্রণব মুখোপাধ্যায় কে নিয়ে বারংবার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না মানুষ।

RELATED Articles

Leave a Comment