সামরিক ক্ষেত্রে বলশালী ভারত! ১ মিনিটে ৭০০ বুলেট ছোঁড়া DRDO-র ঘাতক অস্ত্র এবার ভারতের হাতে

সবদিক থেকেই নিজেকে বলশালী করে তুলছে ভারত। সামরিক ক্ষেত্রে ফের নিজের শক্তিবৃদ্ধি করলো নরেন্দ্র মোদীর দেশ। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ভারতের। গত কয়েক বছরে সামরিক শক্তি বৃদ্ধিতে তুফান এনেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
ভারতের প্রতিরক্ষা বিভাগকে মজবুত করে তোলার জন্য DRDO যথাসাধ্য চেষ্টা করছে।
উল্লেখ্য, এবার এক অনবদ্য অস্ত্র তৈরি করেছে DRDO। তাঁদের তৈরি বিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন দেশের সেনাবাহিনীর হাতে ওঠার জন্য তৈরি।
কি বিশেষত্ব এই অস্ত্রের?
জানা গেছে, এক মিনিটে নাকি সাতশো বুলেট ছুঁড়তে পারবে এই কার্বাইন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ভারতীয় সমরাস্ত্রের শক্তি বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে শত্রুবিনাশে‌‌ও এই কার্বাইন এবার থেকে বড় ভূমিকা নিতে পারে। Joint venture protective carbine নাম দেওয়া হয়েছে এটির। পুরনো নাইন এমএম কার্বাইন-এর জায়গায় সেনাকে এই বিশেষ অস্ত্র দেওয়া হবে।
তবে এই অস্ত্র ঠিক কারা ব্যবহার করতে পারবেন তা এখন‌ও জানা যায়নি।
CRPF ও BSF-এর জওয়ানদের হাতেও এই অস্ত্র উঠবে কি না, সেই ব্যাপারে এখনও কিছু খোলসা করে বলা হয়নি। DRDO-র পুণে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অস্ত্র বানিয়েছে। অনেক আগেই Ministry of Home Affairs-এর ট্রায়াল পাশ করেছে এই কার্বাইন।

RELATED Articles