লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা ভুলে যান, এবার রাজ্যের মহিলারা পাবেন ১০ হাজার টাকা, অনবদ্য প্রকল্প আনল সরকার

সাধারণ জনগণের কথা মাথায় রেখে নানান ধরণের প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে। মহিলাদের জন্যও নানান বিশেষ প্রকল্প রয়েছে সরকারের। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার।  

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা মাসে ১০০০ টাকা পান আর তফশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা। তবে এবার মহিলাদের জন্য সরকারের তরফে এমন একটি প্রকল্প আনা হল যার মাধ্যমে মহিলারা পাবেন ১০ হাজার টাকা।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়। সুভদ্রা যোজনা নামের এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে মহিলারা পাবেন ১০ হাজার টাকা। রাজ্যের ২১-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই যোজনার মাধ্যমে পাবেন টাকা। যে সকল মহিলাদের খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ রেশন কার্ড থাকবে তারা আবেদন জানাতে পারেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। যে সকল মহিলার পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে যে সব মহিলারা সরকারি চাকরি করেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। বছরে দু’বার কিস্তির মাধ্যমে এই ১০ হাজার টাকা পাবেন মহিলারা।

সরকারের তরফে জানানো হয়েছে, আগামী বছরের মার্চ মাসে বিশ্ব নারী দিবসে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন মহিলারা। এরপর আগামী বছরের রাখি পূর্ণিমার সময় ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা। তবে এই প্রকল্প শুরু করা হয়েছে ওড়িশার বিজেপি সরকারের তরফে। ফলে এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র ওড়িশার মহিলারাই।  

RELATED Articles